1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নরসিংদীতে প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল - দৈনিক আমার সময়

নরসিংদীতে প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদীর জেলা প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালরে প্রধান শিক্ষিকা শিউলি আক্তারের অপসারণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছে  শিক্ষার্থীরা। আজ সকাল ১১টা থেকে দুপুর ২টা পযর্ন্ত এ কর্মসূচি পালন করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালরে এসএসসি পরীক্ষার্থীরা। পরে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে যোগ দেয় স্কুলের শিক্ষার্থীরা। এ সময় প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে বিভিন্ন প্লেকার্ড ও স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।
এর আগে স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থীদের নেতৃত্বে স্কুলের সকল শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে নরসিংদী জেলা প্রসাশকের কার্যালয়ে আসে। এ ঘটনায় জেলা প্রসাশক ড. বদিউল আলম ২ সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।
জানা যায়, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালরে প্রধান শিক্ষিকা শিউলি আক্তার বিভিন্ন সময় স্কুলের শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছিলেন। সর্বশেষ গত বৃহস্পতিবার স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের পূর্ব নির্ধারিত বিদায় অনুষ্ঠানের হওয়ার কথা ছিল।
স্কুলের প্রধান শিক্ষিকার শিউলি আক্তার বিদায় অনুষ্ঠান উপলক্ষে আগত শিক্ষার্থীদের স্কুলে বা অনুষ্ঠান স্থলে ঢুকতে দেয়নি। পরে শিক্ষার্থীদের প্রতিবাদে মুখে শিক্ষার্থীদের অনুষ্ঠান স্থলে ঢুকতে দিলেও ৫ মিনিটের আলোচনার পর বিদায় অনুষ্ঠান শেষ করে দেয়। এতে ফুসে উঠে শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীদের উপর চড়াও হন প্রধান শিক্ষিকা
এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় মার্ক কমিয়ে দেয়াসহ পরীক্ষায় এক্সফেল করার হুমকি দেন। পরে স্কুলের বিদায়ী এসএসসি পরীক্ষার্থীরা প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে স্কুল প্রাঙ্গনে আন্দোলন করে। শিক্ষার্থীরা রাত ৮ট পযর্ন্ত প্রধান শিক্ষিকা স্কুলে অবরুদ্ধ করে রাখে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীর আন্দোলন তুলে নেয়।
এরই মধ্যে  প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যাবস্থা না নেওয়া আজ স্কুলের এসএসসি পরিক্ষার্থীরা স্কুলে যায়।
সেখানে স্কুলের বিভিন্ন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি নরসিংদী জেলা প্রসাসকের কার্যালয়ে যায়। সেখানে জেলা প্রসাশকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে ঘেরাও করে অবস্থান কর্মসূচি শুরু করে। এ সময় প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান ও প্লেকার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা। পরে জেলা প্রসাশক শিক্ষার্থীদের অভিযোগ শুনেন এবং একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ প্রদান করলে দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি তুলে নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com