1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নরসিংদীতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মত বিনিময় সভা করলেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর হোসেন - দৈনিক আমার সময়

নরসিংদীতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মত বিনিময় সভা করলেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর হোসেন

মোঃ মনসুর আলী শিকদার ,জেলা প্রতিনিধি নরসিংদী
    প্রকাশিত : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

নরসিংদী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচনী মত বিনিময় সভায়  নির্বাচন কমিশনার আলমগীর হোসেন  বলেন,সব জায়গায় নির্বাচনী পরিবেশ খুব ভাল দেখছেন ভোটাররা যাতে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাসায় যেতে পারে এবং শান্তিমত থাকতে পারেন সেজন্য যতরকম প্রচার এবং ব্যবস্থাপনা নেয়া দরকার সেটি আমরা করেছি।

তিনি আজ রোববার বিকালে নরসিংদীতে রিটার্নিং অফিসার, সহকারী রিটারনিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানান।
তিনি আরও বলেন, ভোট সবসময় উত্তেজনার বিষয় হলেও সেটি আনন্দের। এখন যে অস্থিরতা সেটি আনন্দের, দুর্ভাবনার নয় এবং খুব শান্তিপূর্ণভাবে ও নিরপেক্ষভাবে নির্বাচন হবে।
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তিনি সংসদে গিয়ে শপথ গ্রহণ করবেন। আপনারা জানেন সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, মহামান্য রাষ্টপতি নীতিগতভাবে অনুমোদন দিয়েও দিয়েছেন রিটার্নিং অফিসার যখন মনে করবেন তখনই সেনাবাহিনী আসবে বলে জানান নির্বাচন কমিশনার মো: আলমগীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com