২০ আগস্ট ২০২৩ তারিখে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের অডিটোরিয়ামে মাসিক উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং কমিটির সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এসময় বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং বিস্তারিত আলোচনান্তে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বহুপাক্ষিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় সভাপতি সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি নিজস্ব ওয়েব পোর্টালসহ সর্বত্র বহুল প্রচারের মাধ্যমে তা জনসম্মুখে তুলে ধরার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
Leave a Reply