চাঁপাইনবাবগঞ্জের ভেতরে অন্যতম বিদ্যাপীঠ নবাবগঞ্জ সরকারি কলেজ কর্তৃপক্ষ তাদের ক্যাম্পাসকে শতভাগ ধূমপান ও মাদকমুক্ত রাখতে করা হুঁশিয়ারি দিয়েছে।সম্প্রতি কলেজে অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বার্তা দেওয়া হয়েছে।গতকাল ঐ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে অবগত করে জানানো হয়-নবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস আগে থেকেই ধূমপান ও মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে।
অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয় – এ আইন অমান্য কারীদের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। কলেজ কর্তৃপক্ষের এই পদক্ষেপ মূলত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এর পাশাপাশি শৃঙ্খলাবদ্ধ শিক্ষাঙ্গন বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
Leave a Reply