1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইল জেলা ছাত্রদল ও যুবদলের শোক র‍্যালি অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

নড়াইল জেলা ছাত্রদল ও যুবদলের শোক র‍্যালি অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন ,নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

নড়াইলে জেলা ছাত্রদল যুবদলের আয়োজনে শোক র‍্যালি করা হয়েছে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নড়াইল জেলা শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

 

২১ আগষ্ট (বুধবার) দুপুরে নড়াইল জেলা ছাত্রদল ও  যুবদলের ব্যানারে বিএনপির কার্যালয় থেকে শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

 

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্র হত্যা, গত ১৫ বছরে হত্যা গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীকে দানবে পরিনত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, হেফাজত কর্মীদের নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলনে নৃশংস গণহত্যায় শহিদের স্মরনে নড়াইলে শোক র‌্যালি করে নড়াইল জেলা ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ জেলার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী, শাহরিয়ার রিজভী জর্জ, আলী আহসান, মুজাহিদুর রহমান পলাশ, যুবদলের সাধারণ সম্পাদক শায়দাত কবীর রুবেল, ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, খন্দকার মাহমুদুর হাসান সনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com