1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে যথাযোগ্য মর্যাদায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে - দৈনিক আমার সময়

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে

সাজ্জাদ তুহিন ,নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পুলিশং   কমিউনিটি ডে।

 

০৪ ঠা নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ১০টায় নড়াইল জেলা পুলিশের উদ্যোগে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর থানা চত্বরে এসে শেষ হয়। পরে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

এ সময় আলোচনা অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার সাদিরা খাতুনের সভাপতিত্ব প্রধান অতিথির হিসাবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, 

 

পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,অতিরিক্ত পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন, এএসপি তারেক আল মেহেদী, এএসপি দোলন মিয়া, আব্দুল হাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com