1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে পরকিয়া প্রেমিকের টানে স্বামী সন্তান ছাড়তে চায় গৃহবধূ সোনিয়া - দৈনিক আমার সময়

নড়াইলে পরকিয়া প্রেমিকের টানে স্বামী সন্তান ছাড়তে চায় গৃহবধূ সোনিয়া

সাজ্জাদ তুহিন ,নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের শিবানন্দপুর গ্রামের বাবু মন্ডলের ছেলে রাজিব মন্ডলের স্ত্রী সোনিয়া বেগম

৯ বছরের সংসার জীবন ছেড়তে চায়। সোনিয়া বেগম সদর উপজেলার পার্শ্ববর্তী হবোখালী ইউনিয়নের কাগজিপাড়া গ্রামের শাজাহান মোল্লার মেয়ে। তাদের ঘরে সাড়ে ৬ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।

সম্প্রতি সাংসার জীবনে স্ত্রী সোনিয়া বেগম স্বামী রাজীব ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পারিবারিক কলহ সৃষ্টি করে। এক পর্যায়ে উভয় পরিবার শালিস বৈঠকে মিমাংসার উদ্যোগ নিলে শালিসগনের সামনে সোনিয়া সংসার করবেন না বলে তার দেনাপাওনা বুঝিয়ে দিতে বলে।  তারপরই বেরিয়ে আসে থলের বেড়াল।

জানা যায়, মালয়েশিয়া প্রবাসী নাজমুল নামে এক ব্যক্তির ফেসবুক স্টোরিতে দেখা যায় সোনিয়ার ছবি। সেই ছবির সুত্র ধরে খবর নিয়ে জানা যায়, পার্শবর্তী পাইকমারী গ্রামের ইমান কাজীর ছেলে প্রবাসী নাজমুলের সাথে তার দীর্ঘদিন যাবত পরকীয়া চলছে এবং সেই সুত্রে প্রেমিকের কথায়সোনিয়া স্বামী সন্তান সংসার ছাড়াতে চায়।

আরও জানা গেছে, আগেও বিভিন্ন লোকের সাথে পরকীয়ার অভিযোগ রয়েছে সোনিয়ার বিরুদ্ধে এবং ধরাও পড়েছে যার একটি ছবি সংরক্ষিত আছে। সোনিয়া ধুরন্ধর হওয়ায় সহজ-সরল রাজিব স্বামী হয়েও তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com