1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে অজ্ঞাত নবজাতক শিশুর মৃত দেহ উদ্ধার - দৈনিক আমার সময়

নড়াইলে অজ্ঞাত নবজাতক শিশুর মৃত দেহ উদ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড়ের প্রধান সড়কের রাস্তার পাশে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা একটি ব্যাগের ভিতর থেকে অজ্ঞাত নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৫ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরের দিকে আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড় বাসস্ট্যান্ডের এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করেছে নড়াইল সদর পুলিশ। বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২ টার দিকে নড়াইল জেলা শহর থেকে মালিবাগ বাসস্ট্যান্ডে যাওয়ার সংযোগ সড়কের পাশে কোনো এক সময় একটি শপিংব্যাগে ভরে নবজাতকটি কেউ ফেলে রেখে যায়। পরে কুকুরে ওই ব্যাগটি টানাহেঁচড়ার পর কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন৷ পরে এলাকাবাসী সদর থানা পুলিশকে অবহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওলি মিয়া বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com