আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনয়নপ্রত্যাশী নুরুল হুদা স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে রাজনৈতিক ও ধর্মীয় সচেতনতামূলক বিষয়ে উঠান বৈঠকে মতবিনিময় করেছেন।
আজ সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর উপজেলাধীন রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতা-কর্মী, পূজামণ্ডপ কমিটির সভাপতি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে নুরুল হুদা বলেন, “বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের দেশ। সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই আমাদের সমাজ টিকে আছে। বিএনপি বিশ্বাস করে, জনগণের ঐক্য ও গণতান্ত্রিক অধিকারই জাতির উন্নয়নের প্রধান চালিকা শক্তি।”
তিনি আরও বলেন, “রাজনীতি কোনো বিভেদের বিষয় নয়; বরং এটি ঐক্য, মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যম। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে সবাই সমানভাবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে।”
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা নুরুল হুদার বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমাদের নুরুল হুদার উদ্যোগ প্রশংসনীয়। তাঁরা এলাকার উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় অনুষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ সময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন – পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু ও সাংবাদিক বদরুদোজ্জা বুলু, আমাদের নুরুল হুদা টিমের সদস্য তাহেরুল ইসলাম, পাভেল ও অরুণ রায় প্রমুখ।
Leave a Reply