1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দোহারে শফিকুল আলম হেলেন বেপারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

দোহারে শফিকুল আলম হেলেন বেপারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) 
    প্রকাশিত : রবিবার, ২৫ জুন, ২০২৩
  ঢাকার দোহারে শফিকুল আলম হেলেন বেপারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  গত শুক্রবার সন্ধায় নারিশা নবারুণ সংঘের আয়োজনে নারিশা নবারুণ সংঘের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় নারিশা নবারুণ সংঘের ভারপ্রাপ্ত সভাপতি মো.বাবুল গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী।
খেলায় বাংলাদেশ বনাম স্প্রেন দল অংশ গ্রহণ করেন। খেলাটি স্পেন ৩-০ গোলে বাংলাদেশকে হারিয়ে জয় লাভ করে।
নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নারিশা নবারুণ সংঘের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন,আক্তারুজ্জামান সোহেল বেপারী, খন্দকার মিলকান মাহমুদ, মো.কবিরুল ইসলাম, এসময় আরও উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন দরানী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল আস্রাফ খান, সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, বিলাসপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সদস্য মো. সালাহউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল হোসেন, সহ-সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্তসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com