1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দেশ গড়তে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির জুলাই পদযাত্রা, সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ - দৈনিক আমার সময়

দেশ গড়তে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির জুলাই পদযাত্রা, সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
Oplus_16908288
দেশ গড়তে ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ তম দিনের মত জুলাই পদযাত্রা কর্মসূচী করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, ২০২১ সালে মৌদি বিরোধি আন্দোলন করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অনেক নিহত হয়েছেন তাদেরকে শহীদি মর্যাদা দিতে হবে। তিনি বলেন, আাগামী ৫ই আগষ্ট এর আগে জুলাই সনদ ও ঘোষনা পত্র দাবী আদায় করা হবে।  বৃহস্পতিবার (২৪ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চ এ এনসিপির আয়োজনে জুলাই পথ যাত্রা এক সমভায় এসব কথা বলেন। এর আগে পদযাত্রাটি ফারুকী পার্ক সড়ক, মৌড়াইল, কলেজ মোড়, টি.এ রোড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সামনে থেকে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় আহŸায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিনাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম,  সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে এনসিপির নেতাকর্মী ছাড়াও অংশ নেয় নানা শ্রেণী পেশার সাধারণ মানুষও। এদিকে সকালে সার্কিট হাউজ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাতের মধ্যদিয়ে কর্মসূচীর শুরু হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, দক্ষিণাঞ্চলীয় যুগ্ম মূখ্য সংগঠক মোঃ আতাউল্লাহ, এনসিপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী এস.এম মহিউদ্দিন খানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। সমাবেশশেষে পদযাত্রার গাড়ি বহর পাশ্ববর্তী জেলা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com