আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। বিএনপি-জামাত যেখানে সারা দেশে এক সাথে বোমা মারে, আওয়ামী লীগ সরকার সারা দেশে মডেল মসজিদ নির্মাণে বিশ্ব দরবারে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সরকারের উন্নয়ন ধার অব্যহত রাখতে চাইলে আবারও নৌকায় ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
শনিবার দুপুরে জামালপুরের ইসলামপুরে জনতা মাঠে উপজেলা আওয়ামী যুব লীগের আয়োজনে সংগঠনটির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার ২০০১ সাল থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতা থেকে সারা দেশে শুধু বোমা হামলা করে মানুষ হত্যা করেছে। তারা দেশের কোন উন্নয়ন করেনি বলেও জানান তিনি।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শেখ হারুন অর রশিদের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক মোহন মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ।
বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল হক শোভন, উপজেলায় আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক জিয়াউল হক জুয়েল,শহর যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান লাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply