1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে নবনির্বাচিত এমপি নূর মোহাম্মদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন - দৈনিক আমার সময়

দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে নবনির্বাচিত এমপি নূর মোহাম্মদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন

এস এম দেলোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ (জামালপুর)
    প্রকাশিত : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার নদী শাসন সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন নব নির্বাচিত জামালপুর-১ আসনের এমপি নূর মোহাম্মদ। ১৯ জানুয়ারি শুক্রবার জামালপুর- ১  দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ  আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নূর মোহাম্মদ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন পেশাজীবীদের সাথে কথা বলা ছাড়াও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান,  উপজেলার চেয়ারম্যান মোঃ সোলায়মান হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান সেলিম খান, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাস সহ নেতৃবৃন্দ।
এমপি নুর মোহাম্মদের একান্ত সচিব মোঃ শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, নদী শাসনের জন্য  ৭৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।  এর মধ্যে ১০০ কোটি টাকা টেন্ডার হয়ে শুক্রবার  থেকে  কাজ শুরু হয়েছে। এছাড়া দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় ১৯০ কিলোমিটার  পাকা রাস্তা নির্মাণের জন্য  ৪২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। তিনি আরো জানান, দুই উপজেলায় সমস্যা চিহ্নিত করে পর্যায় ক্রমে  তার সমাধান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com