1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দেওয়ানগঞ্জে ৪১০ পিস ইয়াবা ট্যাবলেট ও গ্যাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক - দৈনিক আমার সময়

দেওয়ানগঞ্জে ৪১০ পিস ইয়াবা ট্যাবলেট ও গ্যাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

এস এম দেলোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ (জামালপুর)
    প্রকাশিত : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
 জামালপুর ডিবি-২ এর  অভিযানে  ৪১০ পিস ইয়াবা  ট্যাবলেট ও গ্যাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে  আটক করা করেছে। ২০ ফেব্রুয়ারি শনিবার বেলা ১টার দিকে দেওয়ানগঞ্জ থানাধীন সীমান্তবর্তী এলাকা  পার রামরামপুর ইউনিয়নের ঝাউডাঙ্গা সাকিনস্থ ঝাউডাঙ্গা পূর্ব পাড়া জামে মসজিদ সংলগ্ন পূর্ব পাশের কাচা রাস্তা হইতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী ১। মোঃ মুসলিম উদ্দিন (৫৫), পিতা-মোঃ আব্দুর রহমান, ২।মোঃ আব্দুল মান্নান ওরফে মান্না (৪৫), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস, উভয় সাং-উত্তর রহিমপুর,
 থানা- দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর তাদেরকে  আটক করা হয়েছে । একই দিনে
 দেওয়ানগঞ্জ থানাধীন পোল্লাকান্দী আদর্শগ্রাম থেকে  রাত ৯ টায় ১। মোঃ শাহিনুর ইসলাম (৩৫), পিতা-মোঃ মোশারফ হোসেন,  সাং-পুল্লাকান্দী আদর্শগ্রাম, থানা- দেওয়ানগঞ্জ, থেকে আটক করা হয়। তাহার হেফাজত হইতে ২০ (বিশ) পুরিয়া গ্যাঁজা এবং ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট  উদ্ধার করা হয়েছে। আসামির বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে৷ জানতে চাইলে ওসি ডিবি সোহেল রানা  জানান, তিন মাদক ব্যবসায়ীকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com