1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দেওয়ানগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী  স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক আমার সময়

দেওয়ানগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী  স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেওয়ানগঞ্জ প্রতিনিধি (জামালপুর) 
    প্রকাশিত : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ২০ আগস্ট)  সকালে পৌর শহর সরকারি উচ্চ বিদ্যালয় রোডস্থ দলীয় কার্যালয়ে দেওয়ানগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক জয়নাল আবেদীন এর সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজেদুল ইসলাম বাদল এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন  পৌর বিএনপি’র আহবায়ক মোঃ মনজুরুল হক মঞ্জু। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে মুঠো ফোনে  বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির  কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জান মিল্লাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান সাজু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মাসুদ হাবিব পলিন,
উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবলু, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ময়নাল খন্দকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল মামুন, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: শাহিন মাহমুদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদ বীন আনোয়ার সজীব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, রবিউল ইসলাম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, মৎসজিবী দলের আহ্বায়ক ইব্রাহিম খলিলসহ আরো অনেকেই। এর আগে দলীয় কার্যালয়ে সামনে থেকে একটি আনন্দ র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com