1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দেওয়ানগঞ্জে ডিভোর্সি স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন সাবেক স্বামী আরিফুল ইসলাম  - দৈনিক আমার সময়

দেওয়ানগঞ্জে ডিভোর্সি স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন সাবেক স্বামী আরিফুল ইসলাম 

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
Oplus_0
জামালপুরের দেওয়ানগঞ্জে ডিভোর্সি স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন সাবেক  স্বামী আরিফুল ইসলাম। আজ শনিবার বিকেলে ২৬ জুলাই গোহাটি চত্বরে  নীজ বাসভবনে  সংবাদ সম্মেলন করেন সাবেক স্বামী মোঃ আরিফুল ইসলাম সম্মেলনে তিনি অভিযোগ করেন,বিগত ১৪/১/২০১৪ সালে তিনি শরীয়ত ও রেজিস্ট্রি মোতাবেক  আমি সেই  মেয়েকে বিবাহ করি আমাদের দুইটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে কিন্তু ২০১৮ সালে দাম্পত্য কলহের জেরে আমি তাকে ডিভোর্স প্রদান করি।
পরবর্তীতে আমার সেই স্ত্রী প্রতিশ্রুতি প্রদান করে সে কোন প্রকার পারিবারিক কলহ ঝগড়া বিবাদ ঝামেলা সৃষ্টি করবে না  যার ফলশ্রুতিতে ২৭/৩/ ২০১৯ সালে কাবিন মূলে পুনরায় তার বিবাহ রেজিস্ট্রি করি। দুর্ভাগ্যের বিষয় তিন মাসও আমাদের ভালো যায়নি পূর্বের ন্যায় সে সংসারে আসিয়া অশান্তি সৃষ্টি করে এবং আমার মা-বাবার শরীরে হাত তুলে। আমি এতে প্রতিবাদ করিলে সে আমার নামে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। উক্ত মামলা আইনিভাবে মোকাবেলা করা অবস্থায় আমি পুনরায় ২০২০ সালে  বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর বিজ্ঞ আদালতে আমার  মামলাটি মিথ্যা প্রমাণিত হয় খালাসপ্রাপ্ত হয়।  এরপরে সে আইনি ভাবে আমাকে হয়রানি করে এবং নানাভাবে আমাকে ভয়ভীতি প্রদর্শন করে।সর্বশেষ ২০/০৭/ জুলাই ২০২৫ সময় রাত ৮ ঘটিকায় সে আমার বাড়িতে এসে আমার ঘরে ওঠে। আমার মা এতে বাধা দিলে সে তার বাধা কোন তোয়াক্কা না করিয়া ঘরে প্রবেশ করে অবস্থান করিতে থাকে। আমি নিরুপায় হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় নিজের নিরাপত্তার জন্য একটি সাধারণ ডায়েরি করি। এবং পুলিশ এসে তাকে আমার বাসা থেকে বের করে দেয়। পরের দিন বিবাদী জোরপূর্বক পুনরায় আমার বাসায় আসে এবং এখনো অবস্থান করিতেছে।
সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম প্রশাসন এবং পুলিশের সহযোগিতা কামনা করেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আরিফুল ইসলামের মা ও উপজেলার  বিভিন্ন গণমাধ্যম কর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com