1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দেওয়ানগঞ্জে গৃহবধূর আত্মহত্যা,পরিবারের দাবি হত্যা  - দৈনিক আমার সময়

দেওয়ানগঞ্জে গৃহবধূর আত্মহত্যা,পরিবারের দাবি হত্যা 

দেওয়ানগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার  হাতিভাঙ্গা ইউনিয়নের চোকারচর গ্রামে মোছাঃ শান্তি আক্তার (২৩) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।
নিহত শান্তি আক্তার বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সাতভিটা  গ্রামের মোঃ ধুলু মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, আট বছর আগে পারিবারিক প্রস্তাবের মাধ্যমে  তার বিয়ে হয় দেওয়ানগঞ্জ উপজেলা  চোকারচর গ্রামের নুদু মিয়ার ছেলে মোঃ এরশাদ মিয়ার সঙ্গে। এরশাদ মিয়া  নারায়ণগঞ্জে  এলাকায় কাজ করেন। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। আজ সকালবেলা তার ছয় বছরের ছেলে শান্তর চিৎকারে সবাই ঘরে এসে দেখে শান্তি রশি দিয়ে গলায় ফাঁস দিয়েছে।পরিবারের লোকজন সে সময় তার গলার রশি কেটে বিছানায় নামিয়ে নেন। পরে তারা পুলিশে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে শান্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠান।
নিহত শান্তি আক্তারের পিতাঃ মোঃ বাদশা মিয়া ও তার ছোট ভাই সজীব সহ  আত্মীয়স্বজনদের জানান, পারিবারিক কলহের জেরে এরশাদ মিয়া স্ত্রীকে  হত্যা করেছে।
এরশাদের বড় ভাই আশরাফ আলী জানান, তাদের মধ্যে কোন ঝগড়াঝাটি ছিল না। শান্তি প্রতিদিনের মতো খেয়েদেয়ে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ে। সকালে তাকে রশিতে ঝোলানো অবস্থায় দেখা যায়।
জানতে চাইলে, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে।  তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com