1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দীর্ঘদিন পরে রায়পুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত  - দৈনিক আমার সময়

দীর্ঘদিন পরে রায়পুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত 

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
প্রায় ১১ বছর পর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
রায়পুর মাচ্চেন্টস একাডেমির মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। আজ ৬ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টায় এ রিপোর্ট লেখার সময় এখানে ভোট গ্রহণ চলছে।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, ১৭ বছর ধরে খালেদা জিয়া নির্যাতিত। তাঁর পরামর্শ নিয়েই এই দলকে মানুষের মাঝে তুলে ধরছি। এক ব্যাক্তি শাসন চলবে না। ৩১ দফা নিয়ে আমরা আন্দোলন করছি। তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করতে হবে। জামায়াতের কেন্দ্রীয় নেতা গোলাম পারওয়ারের বক্তব্যে বিভ্রান্ত হবেন না। দেশে নির্বাচনি আবহাওয়া তৈরি হয়েছে। নির্বাচন নিয়ে নয়, আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। কোন লাভ হবেনা। ফেব্রুয়ারীতে নির্বাচন হবেই। গণতন্ত্রের লড়াইয়ে রক্ত দিতে হয়, আরও রক্ত দেওয়া হবে, রক্তের বদলে হলেও সব ষড়যন্ত্রকে ভেদ করে এ দেশে গণতন্ত্র এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা। তিনি আরো বলেন গভীর ষড়যন্ত্র চলছে, গণতন্ত্র প্রতিষ্ঠা যাতে না হয়, জনগণের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত না হয় নির্বাচিত সরকার যাতে না আসতে পারে, সেজন্য কঠিন ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশের ভেতরে এবং দেশের বাইরে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র করছে পলায়নরত ফ্যাসিবাদী শক্তি ও একাত্তরের ওই পরাজিত শক্তি।
সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। স্বাগত বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সাংসদ ও চেয়াপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক এবিএম জিলানী। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল ইসলাম মিঠু।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ। রায়পুর উপজেলা ও রায়পুর পৌর বিএনপি’র কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন  ভূঁইয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com