চট্টগ্রাম উত্তর পতেঙ্গা হাদীপাড়া রিফাইনারি গেইটের ২নং গলিতে অবস্থিত দারুল কোরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক সালানা জলসা ও হিফজ সমাপ্তি ছাত্রীদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বাদ জোহর অনুষ্ঠিত এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশন করা হয়।
দারুল কোরআন একাডেমির শিক্ষক মাওলানা মো. ইয়াছিন আরাফাত ও হাফেজ নুরুল আলমের যৌথ সঞ্চালনায় প্রতিষ্ঠানটির সুপার হাফেজ ক্বারী মাওলানা জয়নাল আবেদীন আল কাদেরী সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দারুল কোরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ নেজাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস সাহেব।প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমচাল ইসলামিয়া কামিল (এম.এ.) মাদ্রাসার মুহাদ্দিস, শায়খুল হাদিস আল্লামা আলহাজ্ব মাওলানা আশেকুর রহমান আল কাদেরী।
প্রধান বক্তা ছিলেন হাদীপাড়া হাজী আবু শুকুর জামে মসজিদের খতিব মাওলানা রিয়াদুল ইসলাম আল কাদেরী। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী ও শায়ের হাফেজ মোহাম্মদ পারভেজ রেজা কাদেরী।
দোয়া ও মুনাজাতের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত এ মাহফিলের কার্যক্রম সম্পন্ন হয়।
Leave a Reply