কর্ণফুলীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
যুবদলের উদ্যোগে ৫০০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১৩ আসনের মনোনয়নপ্রত্যাশী এস এম মামুন মিয়া বলেছেন,দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মা-বোনদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। কারণ, তারা জানে—মা-বোনেরা যদি ভোটকেন্দ্রে যেতে পারে, তাহলে ধানের শীষেই ভোট দেবে। এই ভয় থেকেই অবৈধ নিশিরাতের সরকার জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে।
তিনি বলেন, দেশের মানুষ এখনো অধীর আগ্রহে ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায় আছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আসনে আমাকে মনোনয়ন দিতেই হবে—এমন কোনো কথা নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে যোগ্য মনে করে মনোনয়ন দেবেন, আমরা সবাই তার পক্ষেই কাজ করব এবং তাকে বিজয়ী করব।
এস এম মামুন মিয়া আরও বলেন,আমরা ব্যক্তি নয়, দলের প্রতীক ধানের শীষ দেখে ভোট দেব। সুতরাং দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই একত্রে তার পক্ষে কাজ করব।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে কর্ণফুলী উপজেলার আব্দুল জলিল চৌধুরী স্কুল মাঠে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে কর্ণফুলী উপজেলা যুবদলের উদ্যোগে ৫০০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য মো. নুরুল ইসলাম মেম্বার।সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম শামিম।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজি মো. ওসমান, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান দোভাষী, আবদুল কাদের সুজন, আবু তৈয়ব কন্ট্রাকটর, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মঈন উদ্দিন টিপু ও শেখ আহমদ মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, দক্ষিণ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, মো. সালাউদ্দিন, মনির উদ্দিন মুন্সী, বিএনপি নেতা মাহমুদুর রহমান মান্না, আলমগীর বিন হোসাইন, যুবদল নেতা মাহবুব আলম জনি, শওকত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল, আবুল বশর, ইঞ্জিনিয়ার শাহজান জুয়েল, মো. ইয়াছিন, মির্জা নাছির, সদস্য শামীমুর রহমান ফয়সাল, শাহেদুল আলম টিটু, আউয়াল, আতা উল্লাহ, তসলিম, জাহিদুর রহমান লিটন, শাহজাদা মহিউদ্দিন, জহিরুল ইসলাম (জহির), আব্দুল মজিদ, দেলোয়ার, মো. সুমন, মামুনুর রশীদ মাহির, ইমতিয়াজ জাবেদ প্রমুখ।
Leave a Reply