1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দরিদ্র ও কর্মহীন নারীদের মধ্যে ৫০টি সেলাই মেশিন বিতরণ - দৈনিক আমার সময়

দরিদ্র ও কর্মহীন নারীদের মধ্যে ৫০টি সেলাই মেশিন বিতরণ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

লক্ষ্মীপুর জেলায় সরকারি নিবন্ধিত সেবামূলক প্রতিষ্ঠান হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ-এর উদ্যোগে দরিদ্র ও কর্মহীন নারীদের মধ্যে ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) জুমার নামাজের পর শহরের চকবাজার জামে মসজিদে দরিদ্র ও কর্মহীন নারীদের স্বজনদের হাতে এই সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – টুমচর মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা হারুন আল মাদানী, চকবাজার জামে মসজিদের খতিব মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ, সমাজসেবক সর্দার সৈয়দ আহমেদ, মাওলানা জহিরুল ইসলাম, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের মহাপরিচালক মুহাম্মদ রাজ, সহ-সভাপতি আবু ইউসূফ ফরহাদ, পরিচালক তানবিরুল ইসলামসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, এই সেবামূলক সংস্থা দীর্ঘদিন ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নানাবিধ সহায়তা প্রদান করে আসছে।

এর মধ্যে রয়েছে খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা, শিক্ষামূলক উদ্যোগ এবং স্বাবলম্বীকরণ প্রকল্প। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিসরেও সংস্থাটি সুনাম অর্জন করেছে। দীর্ঘদিন ধরে তারা ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে নিজস্ব ফিলিস্তিনি টিমের মাধ্যমে অসহায় মানুষের জন্য খাদ্য, পানি, চিকিৎসা ও জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে। এসব মানবিক কর্মকাণ্ডে দেশের শীর্ষস্থানীয় প্রখ্যাত আলেমরা সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং নিয়মিত পরামর্শ দিয়ে আসছেন।

সেলাই মেশিন বিতরণ কর্মসূচি স্থানীয় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রতিটি প্রান্তে মানবতার সেবা পৌঁছে দেওয়ার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা এস এম দেলোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ (জামালপুর) দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা :গড়বে আগামী শুদ্ধতা “এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার( ভূমি) মাহমুদুল হাসান, দেওয়ানগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, সাংবাদিক তারেক মাহমুদ সহ আরো অনেকেই। এ সময় বক্তারা দুর্নীতি নিয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন

© All rights reserved © dailyamarsomoy.com