নোয়াখালী প্রতিনিধি: জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের পরবর্তীতে বহু জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তার অবসান কাটিয়ে গতকাল বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল ৭ টা ৩০ মিনিট থেকে বিকাল ৪ টায় সমাপ্ত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নোয়াখালী-৬ টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতিকে- ৫ ও ন্যাশনাল নাগরিক পার্টি (এনসিপির) শাপলা কলি প্রতিকে-১ বিজয়ী হয়ে গতকাল ১৭ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে অন্তবর্তীকালিন সরকারের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের হাতে শপথ গ্রহণ করছেন। উল্লেখ্য যে, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ১৪২টি কেন্দ্রে বিএনপির ধানের শীষে এ এম মাহবুব উদ্দিন খোকন ১ লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপালাল্লার মো. ছাইফ উল্যাহ্ ৯৮ হাজার ৩৬ ভোট। নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের ১১২টি কেন্দ্রে ধানের শীষের জয়নুল আবদীন ফারুক ৮৫ হাজার ৩৩০ ভোটে বিজয়ী হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের সুলতান মাহমুদ জাকারিয়া ৭০ হাজার ৭৩৯ ভোটে বিজয়ী হয়। নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের ১৬৬টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের মো. বরকত উল্যাহ বুলু ১ লাখ ৩৭ হাজার ৯৩৭ ভোটে বিজয়ী হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ¦ী দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা বোরহান উদ্দিন পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮২৪ ভোট। নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের ১৯৮টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের মো. শাহজাহান পেয়ে ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট পেয়ে বিজয়ী হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. ইসহাক খন্দকার পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট। এছাড়াও নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট, সদর আংশিক) আসনের ১৫৬টি কেন্দ্রে বিএনপির মোহাম্মদ ফখরুল ইসলাম ১ লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট পেয়ে বিজয়ী হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ বেলায়েত হোসেন পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৫৩ ভোট। অন্যদিকে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০৪টি কেন্দ্রে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকের ৬৩ হাজার ৩৭২ ভোট পেয়ে বিজয়ী হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬১ হাজার ৯৫১ ভোট। শপথ শেষে নোয়াখালী-৬ আসনের এমপিরা নির্বাচনী ইশতেহার মোতাবেক আগামী ৩১ সালের ফেব্রুয়ারী মাসের ১২ তারিখ পর্যন্ত জনগণের সেবা করতে পারবেন।
Leave a Reply