ময়মনসিংহের নান্দাইলে “নান্দাইল সদর প্রেসক্লাব” এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল সদর প্রেসক্লাবের সভাপতি, আর সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আকরাম হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইলের সাবেক মেয়র ও বিএনপি নেতা এ এফ এম আজিজুল ইসলাম পিকুল, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহবুব, সাংবাদিক নজরুল ইসলাম ফকির, আনোয়ার হোসেন মাস্টার এবং যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার অপু।
সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন—
সভাপতি নান্দাইল প্রেসক্লাব ও দৈনিক আমাদের সময়ের নান্দাইল প্রতিনিধি এনামুল হক বাবুল, দৈনিক কালের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী,প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার নান্দাইল প্রতিনিধি ও প্রথম আলোর সাবেক প্রতিনিধি রমেশ কুমার পার্থ।
আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার তিন সাংবাদিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
Leave a Reply