কুমিল্লার তিতসের বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের একটি রাস্তায় দীর্ঘদিন যাবত পানি জমে থাকায় চলাচলে চরম দূর্ভোগের সৃষ্টি হয়েছে। বৃষ্টির জমে থাকা পানি নিষ্কাশনে দায়িত্বরত কর্তৃপক্ষের কোন পদক্ষেপ না থাকায় এতে দৈনিক ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রামের বসবাসরত হাজারের অধিক বাসিন্দাদের। দীর্ঘদিন যাবত রাস্তায় পানি জমে থাকায় এক প্রকার পানিবন্দি হয়ে আছে অত্র গ্রামের বাসিন্দারা।
তারই পেক্ষিতে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের দুর্ভোগের শিকার বাসিন্দারা উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি আকর্ষন করে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেন।
অনুষ্ঠিত মানববন্ধনে দূর্ভোগের শিকার বাসিন্দাদের পক্ষে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান সওদাগর।
তিনি বলেন- এই রাস্তায় দীর্ঘদিন ধরে পানি জমে আছে। এতে গ্রামের ছাত্র-ছাত্রীসহ প্রায় হাজারের অধিক মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই জনদুর্ভোগের শিকার মানুষ গুলোর কথা চিন্তা করে দ্রুত এই রাস্তাটি সংস্কার করার জন্য মাননীয় জেলা প্রশাসক ও উপজেলা ইউএনও মহোদয়ের সু-দৃষ্টি আকর্ষণ করছি। তাঁরা যেনো দ্রুত এই রাস্তাটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করেন।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, দক্ষিণ আকালিয়া গ্রামের বাসিন্দা মীর মনির হোসেন, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. নজরুল ইসলাম, ১নং দক্ষিণ আকালিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাজমুল হাসান, মো. আফজাল হোসেন প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা মো. জসিমউদদীন, রহিজ উদ্দিন মেম্বার, আবদুল মতিন, জয়নাল আবেদীন, রবিউল ইসলাম, ফারুক হোসেন, আবুল কাসেম, হক মিয়া, মো. হান্নান মিয়া, ফজলুল হক, আবদুস ছাত্তার, নুরুল ইসলাম, মোতালেব, মঙ্গল মিয়া, মোতালেব মিয়া, জয়নাল আবেদীন, গনি মিয়া, শাহজালাল, মো. বাবুল, মো. মহসিন, মো. ছাদেক মিয়া ও আলেক হোসেনসহ গ্রামের বিভিন্ন পর্যায়ের মানুষজন উপস্থিত ছিলেন।
Leave a Reply