1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তিতাসে মাদকের সয়লাব, হাত বাড়ালেই মিলছে ইয়াবা-গাজা, ধ্বংসের পথে যুবসমাজ - দৈনিক আমার সময়

তিতাসে মাদকের সয়লাব, হাত বাড়ালেই মিলছে ইয়াবা-গাজা, ধ্বংসের পথে যুবসমাজ

সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা)
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
কুমিল্লার তিতাস উপজেলায় মাদকের স্বর্গরাজ্য গড়ে উঠেছে। এই উপজেলার বিভিন্ন গ্রামে এখন মাদকে সয়লাব। গড়ে উঠেছে মাদকের হটস্পটসহ মাদক সিন্ডিকেট। মাদকের মধ্যে রয়েছে ইয়াবা ও গাজা। ২৪জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে থানা পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে এই উপজেলায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের দৌড়াত্ব ও মাদকের অবাধ বেচা-কেনা অনেকাংশে বেড়ে গেছে বলে বিভিন্ন সুত্র জানিয়েছে।
এদিকে এসব মাদকের হিংস্র ছোবলে আসক্ত হয়ে ধ্বংসের পথে যাচ্ছে যুবসমাজ। মাদকাসক্ত যুবকদের অভিভাবক ও সচেতন মহল এনিয়ে এখন উদ্বিগ্ন।
সরেজমিনে গিয়ে অনুসন্ধানে জানা গেছে, তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া পূর্ব পাড়, সুইচ গেইট, নারান্দিয়া পশ্চিম পাড়, কাচারি বাজার, ভাটিবন ও ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর বাজার, আনন্দ বাজার, হাইধরকান্দি, শেম্ভুপুর গ্রাম। বলরামপুর ইউনিয়নের ঐচারচর, পাঙ্গাসিয়া, দক্ষিন বলরামপুর, গাজিপুর, বাতাকান্দি বাজার গ্রাম। সাতানী ইউনিয়নের বৈদ্যারকান্দি, আরামভাগ, রামভদ্রা, পুরানবাতাকান্দি, চরকুমারিয়া, ২য় সরস্বতীচর গ্রাম। কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি, উপজেলা স্যস্থ্য কমপ্লেক্স, কড়িকান্দি বাজার, বন্দারামপুর, শাহাবৃদ্ধি, কাবাশকান্দি গ্রামে। মজিদপুর ইউনিয়নের মৌটুপি, মজিদপুর, বালুয়াকান্দি, শাহাপুর, লালপুর গ্রাম। জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি, নোওয়াগাঁও, শোলাকান্দি, গোপালপুর, বাঘাইরামপুর গ্রাম। জগতপুর ইউনিয়নের উজিরাকান্দি, কৈয়ারপাড়, কালাইরকান্দি, ভাটিপাড়া, মঙ্গলকান্দি গ্রাম। কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর, কলাকান্দি বাজার, দড়িমাছিমপুর, কালাচানকান্দি, খানে বাড়ী, আফজাল কান্দি, মীর বহরী এসকল গ্রামে মাদকের স্বর্গ রাজ্য তৈরি হয়েছে। অবাধে চলছে মাদক-বেচাকেনা। আর এ সমস্ত মাদকে আসক্ত হয়ে পড়ছে এলাকার শিক্ষিত বেকার, তরুণ যুবসমাজ, কিশোর এবং বৃদ্ধরাও।
খোঁজ নিয়ে আরো জানা যায়, নারান্দিয়া ইউনিয়নের শেষ অংশে সুইচ গেইট, খোশকান্দি এলাকা যা দাউদকান্দি থানার অধীনে এর পাশেই রয়েছে লক্ষীপুর, কুশিয়ারা বাজার, সিংগুলা, রায়পুর, এবং গৌরিপুর বাজার এলাকা মাদকের বড় একটা অংশ এসব এলাকা থেকে নারান্দিয়া এবং ভিটিকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে অবাধে সরবরাহ করা করা হচ্ছে। কলাকান্দি ইউনিয়নের শেষ অংশে মুরাদনগর থানার জাহাপুর, বাখরাবাদ এলাকা সেখানে থেকে কলাকান্দি ইউনিয়ন ও মাছিমপুর বাজার এলাকায় মাদকের সরবরাহ করা হয়। এছাড়াও উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন, কড়িকান্দি ইউনিয়ন মজিদপুর ইউনিয়ন, জগতপুর ইউনিয়ন ও সাতানী ইউনিয়ন, গাজিপুর, বাতাকান্দি বাজার এলাকায় দাউদকান্দির গৌরিপুর বাজার, হাসনাবাদ ভিটিকান্দি, ভাজরা ও হোমনা থানা থেকে মাদকের সরবরাহ করা হয় বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
জিয়ারকান্দি ব্রিজ, নারান্দিয়া সুইচ গেইট, ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর, কলাকান্দি ইউনিয়নের খানে বাড়ি, সাতানী ইউনিয়নের ভূইয়ার বাজার, বলরামপুর ইউনিয়নের বাতাকান্দি বাজার এসকল এলাকাগুলো উপজেলার গুরুত্বপূর্ণ একমাত্র যোগাযোগের স্থান। এসব এলাকা হয়েই অন্যান্য উপজেলা থেকে তিতাস উপজেলায় মাদক কারবারিরা মাদক সরবরাহ করে থাকেন। এসব এলাকায় নিয়মিত পুলিশি অভিযান ও টহল না থাকায় ধাপিয়ে বেড়াচ্ছে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা। আর এসব মাদকের টাকা সংগ্রহ করতে না পেরে অনেকেই আবার জড়িয়ে পড়েছে চুরি,ডাকাতির মত বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে।
কিছু কিছু ভদ্রবেশী উঠতি বয়সী ইয়াবা ব্যাবসায়ীরা প্যান্ট শার্ট পড়ে পকেটে ১/২ শ ইয়াবা নিয়ে উপজেলার এসব গুরুত্বপূর্ন স্থানে ঘুড়ে ঘুড়ে বিক্রি করছে মরণনেশা ইয়াবা। কিন্তু তাদের দেখে কেউ বিশ্বাসও করতে পারবে না তারা মাদক ব্যবসায়ী।
ইতিমধ্যে তিতাস উপজেলায় মাদকাসক্ত হয়ে মাদকের টাকা সংগ্রহ করতে না পেরে টাকার জন্য মা-বাবাকে মারধর করার ঘটনাও ঘটেছে। যার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হতেও দেখা গেছে। অল্প সংখ্যক ছোট ছোট  মাদকসেবীদের অনেক সময় আইনের আওতায় আনতে পারলেও বড় বড় মাদক ব্যবসায়ীও রাগব বোয়ালরা ধরা ছোঁয়ার বাহিরেই থেকে যাচ্ছে।
প্রশাসন, সচেতন জনগণ ও নির্বাচিত জনপ্রতিনিধিরা এবিষয়ে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ভবিষতে মাদকের কারণে যুবসমাজের বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। মাদক নির্মূলের জন্য এসকল এলাকায় জনপ্রতিনিধিদের সহযোগীতা নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহন করে নিয়মিত থানা পুলিশির অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com