1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তিতাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল - দৈনিক আমার সময়

তিতাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মো. সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) 
    প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
সারাদেশের ন্যায় কুমিল্লার তিতাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও আপত্তিকর স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে তিতাস উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা সদর কড়িকান্দি বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে বাতাকান্দি বাজারে গিয়ে মিছিলটি শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার।
এতে তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সালাউদ্দিন সরকার, আলী হোসেন মোল্লা, আক্তারুজ্জামান আক্তার, ডাক্তার গোলাম মহিউদ্দিন জিলানী, কাজি কবির হোসেন সেন্টু প্রমুখ।
অনুষ্ঠিত প্রতবাদ সভায় বক্তারা বলেন, যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য এবং অশ্লীল স্লোগান দিয়ে মিথ্যাচার করছেন তারা সাবধান হয়ে যাও। তিতাসের মাটিতে কোনো চাঁদাবাজের স্থান হবে না।
এসময় তিতাস উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com