1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তিতাসে ইউপি সদস্য ওসমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন - দৈনিক আমার সময়

তিতাসে ইউপি সদস্য ওসমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা)
    প্রকাশিত : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ওসমান খানের বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য দিয়ে বিভিন্ন অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

রবিবার (২৪ আগষ্ট) দুপুর ৩টায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াকান্দি বাজারে সর্বস্তরের জনগনের ব্যানারে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, এলাকার মাদক বিক্রেতা, জুয়ারি, চাঁদাবাজদের কাছে আতংকের নাম ওসমান মেম্বার৷ যারা অপকর্মের সঙ্গে জড়িত তারাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব মিথ্যাচার করে গুজব রটাচ্ছে। নারান্দিয়া ১নং ওয়ার্ডের উন্নয়নে পূর্বের সকল ইউপি সদস্যদের চেয়ে ওসমান মেম্বারের ভূমিকা প্রশংসনীয়। যা তার কর্মেই প্রমানিত। রাস্তাঘাট নির্মাণ, কবরস্থান সংস্কার, গরীব অসহায় মানুষদের আর্থিক সহযোগিতাসহ ওয়ার্ডের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা তিনি অব্যাহত রেখেছেন। সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল উদ্দেশ্য মূলকভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে।

বক্তারা আরো বলেন, ওসমান মেম্বার একজন সৎ, নির্লোভ ও জনবান্ধব জনপ্রতিনিধি। তার বিরুদ্ধে যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে আমারা নারান্দিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ডের সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো। পরিশেষে তারা অবিলম্বে মিথ্যা সংবাদ প্রত্যাহারের দাবি জানান এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, নয়াকান্দি বাজার কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান, নারান্দিয়া ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মঙ্গল সরকার, নারান্দিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি দুলাল প্রধান, রুস্তম আলী, সদস্য জুয়েল মিয়া, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাহিত্য বিষয়ক সম্পাদক সোলেমান খান সাদ্দাম, নয়াকান্দি বাজার কমিটির সদস্য তাজির ইসলাম ও মোসা: তাজমহনসহ এলাকার স্থানীয় সচেতন মহলের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় নারান্দিয়া ইউনিয়নের ভাটিবন, দুখিয়ারকান্দি, নয়াকান্দিসহ আশেপাশের কয়েকটি গ্রামের প্রায় কয়েক শতাধিক সাধারন জনগন মানববন্ধনে অংশগ্রহন করেন।

এবিষয়ে ইউপি সদস্য মো. ওসমান খান বলেন, এই ১নং ওয়ার্ড নয়াকান্দি ও দুখিয়ারকান্দি গ্রামের উন্নয়নে রাস্তা ঘাট নির্মাণ করতে গিয়ে কিছু অসাধু লোকজনের দখলে থাকা খাস জমি হারানোর আশংকা এবং আমার নেতৃত্বে মাদক বিরোধী সভার আয়োজন করায় উদ্দেশ্যে প্রনোদিত ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতেই একটি কুচক্রী মহল এ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অপপ্রচারের মাধ্যমে তারা এই ষড়যন্ত্রের শুরু করেছে। আমার ওয়ার্ডের সাধারণ জনগনই আমার শক্তি। এসকল মিথ্যাচারের বিরুদ্ধে স্থানীয় সাধারন জনগনের আজকের এই প্রতিবাদ সভা ও মানববন্ধনই তার প্রমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com