1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তারেক রহমানের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া-০১ থেকে মনোনয়ন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলেন এস এ কে একরামুজ্জামান - দৈনিক আমার সময়

তারেক রহমানের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া-০১ থেকে মনোনয়ন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলেন এস এ কে একরামুজ্জামান

মোঃ আল মামুন, জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
Oplus_16908288
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-০১ (নাসিরনগর) আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেতা এস এ কে একরামুজ্জামান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের পর তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আসনভিত্তিক প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে দলের উচ্চপর্যায়ের নির্দেশে একরামুজ্জামান তার মনোনয়ন প্রত্যাহার করেন। এ সিদ্ধান্তের মাধ্যমে তিনি দলের প্রতি আনুগত্য ও শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
একরামুজ্জামান বলেন, “দলের সিদ্ধান্ত সবার উপরে। বিএনপির স্বার্থে এবং বৃহত্তর আন্দোলনকে সফল করার লক্ষ্যে আমি নেতৃবৃন্দের পরামর্শক্রমে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।”
ব্রাহ্মণবাড়িয়া-০১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম শিগগিরই ঘোষণা করবে দলীয় কেন্দ্রীয় নেতৃত্ব—এমন প্রত্যাশা স্থানীয় নেতাকর্মীদের।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান,
একরামুজ্জামানের সিদ্ধান্তে তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও উজ্জীবিত রয়েছেন। দলীয় নির্দেশনা মেনে সবাই নির্বাচনী মাঠে কাজ চালিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com