1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত - দৈনিক আমার সময়

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ 
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

 

ময়মনসিংহের তারাকান্দায় মোটরসাইকেল ও সিএনজি দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

নিহতরা হলেন, জেলার ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের পুরান নগর গ্রামের আশরাফ আলীর ছেলে মুরাদ মিয়া ( ৪০) এবং একই গ্রামের মোহাম্মদ আলী (৬০)

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টায় তারাকান্দা দক্ষিণ বাজার ব্রীজের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টির সময় ময়মনসিংহ দিক থেকে আসা মটরসাইকেল দুই আরোহী ফুলপুরে দিকে যাচ্ছিল এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির সিএনজি এর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, তারাকান্দা ব্রীজের পাশে মটরসাইকেল ও সিএনজি দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার মটরসাইকেল ও সিএনজি থানা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কিন্তু সিএনজি চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com