1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তাড়াইলে মোবাইল কোর্টের অভিযানে ৫৫ হাজার টাকা জরিমানা - দৈনিক আমার সময়

তাড়াইলে মোবাইল কোর্টের অভিযানে ৫৫ হাজার টাকা জরিমানা

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
কিশোরগঞ্জের তাড়াইলে মোবাইল কোর্টের মাধ্যমে ফিজিশিয়ান নমুনা গুদামজাত করন ও বিক্রয়ের অপরাধে দুই ওষুধ ফার্মেসীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুবনা শারমিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রওশনা জাহান।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায়
ফিজিশিয়ান নমুনা গুদামজাত করন ও বিক্রয়ের অপরাধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে লিটন পালের অমিত মেডিকেল হলকে ৪৫ হাজার টাকা ও মাঝারী প্রকৃতির ৭ কার্টুন মালামাল জব্দ এবং একই অপরাধে রাজু মিয়ার বন্ধু মেডিকেল হল থেকে ১০ হাজার টাকা ও তিন কার্টুন মালামাল জব্দ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আব্দুর রউফ তালুকদার, ইউএনও অফিসের নাজির তাইজুল ইসলাম এবং নিরাপত্তা ফোর্স।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিষ্ট্রেট রওশনা জাহান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘন অপরাধে দুটি ওষুধ ফার্মেসীকে ৫৫ হাজার টাকা জরিমানা ও ১০ কার্টুন মালামাল জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com