1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪ - দৈনিক আমার সময়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২-এর মধ্যবর্তী স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪ জনের। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৬ জন। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের হাঁসাড়া হাইওয়ে থানার বিপরীত পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোর সদর উপজেলার জালাল উদ্দিন ও জিল্লুর রহমান এবং আব্দুল হালিম ও ট্রাকের হেলপার হাসিব। প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ঢাকাগামী হামদান পরিবহনের একটি নাইট কোচ চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পর উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়কের রেলিংয়ের সঙ্গে আলাদাভাবে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশন দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় প্রেরণ করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যায়। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় চার জনে। এ ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী একযোগে কাজ করে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেয়। কিছু সময় যান চলাচল বিঘিœত হলেও পরে তা স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে সরিয়ে নেওয়া হয়েছে। বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে ট্রাকের হেলপার ও বাসের আরও এক যাত্রী মারা গেছেন বলে সংবাদ পেয়েছি। এই ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও ট্রাকের চালক পালিয়ে গেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com