1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ডেঙ্গু প্রতিরোধে মসিকের ১২ দিনব্যাপী মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম শুরু - দৈনিক আমার সময়

ডেঙ্গু প্রতিরোধে মসিকের ১২ দিনব্যাপী মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম শুরু

শুভ বসাক, ময়মনসিংহ
    প্রকাশিত : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনে ১২ দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। শনিবার (১৮ অক্টোবর) থেকে শুরু হওয়া এ কর্মসূচি নগরীর ৩৩টি ওয়ার্ডে একযোগে পরিচালিত হচ্ছে।
সিটি করপোরেশনের এ বিশেষ উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে লার্ভা নিধনে স্প্রে ও পূর্ণবয়স্ক মশা নিধনে ফগিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি ৩৩টি ওয়ার্ডে ভ্রাম্যমান মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে।
এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনামূলক ব্যানার, পোস্টার ও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। মসিকের গঠিত লার্ভা অনুসন্ধান টিম নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে পরিদর্শন করছে এবং এডিস মশার লার্ভা শনাক্ত হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হচ্ছে।
এ সময় বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর দীপক মজুমদার বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন নাগরিকরাই। আমরা মাঠপর্যায়ে লার্ভা ধ্বংস, ফগিং ও মাইকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে বাসাবাড়িতে জমে থাকা পানিই এডিস মশার প্রধান উৎস। তাই সবাই যদি নিজ নিজ বাড়ি, ছাদ, ফুলের টব ও আশপাশ পরিষ্কার রাখেন, তবে ডেঙ্গু সংক্রমণ রোধ করা সম্ভব।”তিনি আরোও বলেন, মাননীয় প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে সার্বিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
সিটি করপোরেশনের পক্ষ থেকে নাগরিকদের আহ্বান—“নিজ আঙিনা পরিষ্কার রাখুন, জমে থাকা পানি ফেলে দিন, মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করুন— আসুন, সম্মিলিতভাবে ডেঙ্গুমুক্ত ময়মনসিংহ গড়ে তুলি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com