1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ডেঙ্গুর প্রকোপ বাড়ায় কঠোর অবস্থানে মসিক  - দৈনিক আমার সময়

ডেঙ্গুর প্রকোপ বাড়ায় কঠোর অবস্থানে মসিক 

শুভ বসাক, ময়মনসিংহ 
    প্রকাশিত : শনিবার, ৮ জুলাই, ২০২৩

 

ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। ফগিং সহ নিয়মিত লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশি চলছে সচেতনতা বার্তা সম্বলিত লিফলেট বিতরণ।মসিকের কর্মকর্তাবৃন্দ নগরীর বিভিন্ন ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনার বার্তা সম্বালিত লিফলেট বিতরণ করছেন। এছাড়াও মাইকিং সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা ইত্যাদি কার্যক্রমও অব্যহত রয়েছে। সেভ দ্যা চিল্ড্রেনের উদ্যোগে ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন পরিচালনায় সচেতনতামূলক কার্যক্রমে লিফলেট বিতরণ করেন মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ। মসিকের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার বলেন, দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গুর প্রকোপ কিছুটা বাড়ায় নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান। সকলের সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনায় বছরব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।মশার প্রজননক্ষেত্র চিহ্নিতকরণসহ ধ্বংসের কাজ চলমান রয়েছে। তিনি আরও জানান, সকলকে নিজ দায়িত্বে বাসাবাড়ি, নিজ আঙিনা পরিস্কার রাখতে হবে, যেন যেখানে সেখানে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার করতে না পারে। অপরদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন পক্ষ থেকে পুনরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। কোন নির্মাণাধীন ভবন বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা জরিমানার আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com