নীলফামারী ডিমলা উপজেলা বালাপাড়া ইউনিয়নের রুপাহারা মেডিকেল মোড় বাবু পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই হিন্দু পরিবার মধ্যে জমি দখল ও বাশ কাটা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছেন বলে জানা যায়।
২০জুলাই (রবিবার) দুপুর আনুমানিক ২টায়।
বিভতী লাল পক্ষের সুখদেব,বিনারানী,সুমন,আমজাদ। অপর পক্ষ স্বপন রায়,লাবনী রায়,অধিবাসী রায়,সাবিত্রীসহ আহতরা ডিমলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
আহত বিভতী লাল গণমাধ্যম কর্মীকে বলেন এই জমি নিয়ে গত ২০১৩ সাল হতে স্বপন গং এর সাথে দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা চলে আসছে বিগত সরকার পতনের পর বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মীমাংসা উদ্যোগ গ্রহণ করলে উভয়পক্ষ ডিমলা থানায় বসে একটি ছলেনামা মীমাংসা পত্র করা হয়। চলেনামা টি আদালতে দাখিল করলে আদালত ১৭ ই জুলাই/২৫ একটি আদেশ প্রদান করেন। আদেশের প্রেক্ষিতে আজ দুপুর দুইটায় জমির সীমানা নির্ধারণ জন্য উক্ত জমির বাঁশ কেটে বেড়া দেওয়ার মুহূর্তে স্বপন রায় গং পরিবারের লোকজন অতর্কিতভাবে আমাদের ডাং মার শুরু করে এবং নিজ বাড়িতে আগুন লাগিয়ে বাড়ির সামনে মন্দিরের মূর্তি ভাঙচুর করে আমাদের ফাঁসানোর চেষ্টা চালাছে। এই বিষয়ে অপরপক্ষ স্বপন রায় বলেন গত ১৭ জুলাই আদালত কি আদেশ দিয়েছেন আমরা এই বিষয়ে কোনো জানিনা হঠাৎ তারা আমার বাড়ির সামনে জমিতে বাঁশ কাটা শুরু করে দেয় আমরা বাধা দিলে তারা অতর্কিতভাবে আমাদের হামলা করে। আমজাদ হোসেন বলেন বিভূতী লালসহ তারা দুই ভাইয়ের কাছে আমি ২০২৪ সালে দশ শতক জমি ক্রয় করি আজ আমাকে জমি জায়গার স্থান বুঝিয়া দিবে মর্মে আমাকে ডেকে আনে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়ে যায় আমি থামাতে গেলে আমার মাথায় আঘাত করে মাথা ফেটে যায়। তবে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা পায়তারা চালাচ্ছে আপনারা গণমাধ্যম কর্মী সঠিকভাবে তদন্ত সাপেক্ষে নিউজটি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আগুন লাগার বিষয়ে ডিমলা থানার ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার ও ডিমলা থানার ওসি ফজলে এলাহী সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply