1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫সদস্য আটক! - দৈনিক আমার সময়

ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫সদস্য আটক!

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
গাজীপুরের শ্রীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার গভীর রাতে পৌর এলাকার  দক্ষিণ ভাংনাহাটি হেলিপ্যাডসংলগ্ন ফাঁকা জায়গা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একরি টহল দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে পাঁচজনকে ধরা হয়, তবে, আরও দুই-তিনজন পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গুলজার (২৪), আল আমিন (৩২), ওমর ফারুক (২২), আহম্মেদ (৩৫) ও হৃদয় (২৩)। তাঁদের কাছ থেকে চারটি চাইনিজ কুড়াল, একটি ছেন দা, দুটি মোটরসাইকেল এবং ১০৪টি ইয়াবা বলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘ ডাকাত দসদস্যরে ধরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়ে গেছে । তাদের বিচারের মুখোমুখে করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। চুরি-ডাকাতি বন্ধে এমন অভিযান নিয়মিত চলবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com