1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ট্রাক চালক আলাউদ্দিন হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন - দৈনিক আমার সময়

ট্রাক চালক আলাউদ্দিন হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

জাকারিয়া হোসেন চট্টগ্রাম
    প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

ছিনতাইকারীদের হাতে নির্মমভাবে নিহত ট্রাক চালক আলাউদ্দিনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ জানুয়ারী) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত মোটর শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। কিন্তু সড়ক ও মহাসড়কে ছিনতাইকারী ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য দিন দিন বাড়লেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ট্রাক চালক আলাউদ্দিনকে নির্মমভাবে হত্যা তারই একটি জঘন্য উদাহরণ।

বক্তারা আরও বলেন, অবিলম্বে আলাউদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার করার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত ট্রাক চালক আলাউদ্দিন এর বড় ভাই মোঃ কবির, নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মোঃ সাজ্জাদ মোল্লা, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার, চট্টগ্রাম জেলা সভাপতি মোঃ জানেআলম সুজন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মিনহাজসহ সংগঠনটির প্রায় ১৫জেলার সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

কর্মসূচি থেকে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করে নেতৃবৃন্দ বলেন আগামী ৪৮ ঘন্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা না হলে সড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলন করতে বাধ্য হবে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ এর সকল নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com