1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক আমার সময়

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আখতার হোসেন হিরু ,টেকনাফ প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।আজ রবিবার ২৯ অক্টোবর দুপুরে টেকনাফ ২ ব্যাটালিয়নের সদর দপ্তরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে এর উদ্ভোধন করেন
রামু সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ মেহেদী হাসান।
পরে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এ সময় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন আহম্মদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,১৬ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি হাসান বারী নুর,উখিয়া টেকনাফ সার্কেল মোহাম্মদ রাসেল বিপিএম,টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জুবাইর ছৈয়দ।
প্রধান অতিথি সেক্টর কমান্ডার মেহেদি হাসান বলেন এই ব্যাটালিয়নের জোয়ানেরা গত বছরে ৫শত ৪০ কোটি টাকার মাদক আটক করতে সক্ষম হয়েছেন।সাংবাদিক ও স্থানীয়দের সার্বিক সহযোগিতা পেলে এই এলাকা থেকে মাদক নির্মুল সহজ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com