1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে বন্যহাতির মৃত্যু - দৈনিক আমার সময়

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে বন্যহাতির মৃত্যু

দিদারুল আলম সিকদার,কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
কক্সবাজারের টেকনাফে বসত ভিটায় বিদ্যুৎস্পৃষ্ট’ হয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫ টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সরওয়ার আলম। তিনি জানান – মৃত হাতিটি পুরুষ জাতের। হাতিটির আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা বলেন, শুক্রবার ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কোনারপাড়ায় স্থানীয় গহীন পাহাড় থেকে একটি বন্যহাতি খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে। এসময় হাতিটি জনৈক মো. হোসেনের বসতভিটায় এলে আচমকা মাটিতে পড়ে গিয়ে ছটফট করতে থাকে। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ঘটনাস্থলে যান। এসময় স্থানীয়রা সেখানে হাতিটিকে বিদ্যুৎতের তার প্যাঁচানো অবস্থায় বিদ্যুৎ শকের চিহ্ন দেখতে পায়। পরে গৃহকর্তারা ঘরে বিদ্যুতের সুইচ বন্ধ করে দেন। এক পর্যায়ে হাতিটি মারা যায়।
বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা সরওয়ার আলম বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবরটি শোনার পর বনবিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে কিছু বৈদ্যুতিক তার পাওয়া গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শক লেগে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সরওয়ার আলম আরও জানান, হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে স্থানীয় ভেটেনারি সার্জন বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। হাতিটি মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
হাতিটির ময়নাতদন্ত শেষে স্থানীয়ভাবে মাটিতে পুঁতে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com