কক্সবাজারের টেকনাফের হ্নীলা মৌলভীবাজার এলাকা থেকে ২ লক্ষ পিস ইয়াবাসহ দীর্ঘ দিন ধরে মাদক পাচার করতে থাকা
আব্দুল মোনাফ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ জোনের সদস্যরা।
রবিবার (১৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফ হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন-টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের
৩নং ওয়ার্ড ওয়াবরাং এলাকার বদি আলমের ছেলে আব্দুল মোনাফ (৩০) ও পলাতক আসামীরা হলেন একই এলাকার আব্দুল কাদেরের ছেলে মো: রফিক (৩২),মৃত সৈয়দুর রহমানের ছেলে ইব্রাহিম এবং বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ নুর।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের একটি টিম তাঁরই নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। অভিযানে হ্নীলার মৌলভীবাজার এলাকা থেকে বাজারের ব্যাগে করে মাদক বহন করে নিয়ে যাওয়ার সময় ২ লক্ষ পিস ইয়াবাসহ আব্দুল মোনাফ (৩০) কে হাতেনাতে আটক করা হয়। এসময় তার দুই সহযোগী পালিয়ে যায়।
তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়। ব্যবসার সাথে আর কে কে সম্পৃক্ত এ বিষয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তে আসা সম্ভব। এই মাদক পাচারের সাথে জড়িত অন্যান্য সিন্ডিকেট সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের কর্মকর্তারা মামলাটি তদন্ত করবেন।
Leave a Reply