কক্সবাজারের দক্ষিণের সীমান্ত উপজেলা টেকনাফের সমুদ্র সৈকতের বালিয়াড়ির মাঝখানে জোয়ারের পানিতে ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিল । ডলফিলটির পুরো শরীরে রক্তাক্ত ও আঘাতের চিহ্ন রয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া নৌকা ঘাটে ডলফিনটি মৃত অবস্থায় ভেসে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন।
এসময় তিনি জানান, ডলফিনটি অনুমানিক ৫ ফুট লম্বা। শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এটি রক্তাক্ত অবস্থায় জোয়ারের সময় ভেসে আসে। অসংখ্য মানুষ ডলফিনটি দেখতে ভিড় করেছেন৷
তিনি আরও বলেন, জেলেরা ধারণা করছেন, জাহাজের ধাক্কা লেগে কিংবা জেলেদের জালে আটকা পড়ার পর এটিকে পিটিয়ে হত্যা করা হয়-
যার কারণে পরে ভেসে এসেছে উপকূলে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, মৃত ডলফিনটি উদ্ধার করে মাটিতে পুঁতে দেওয়ার জন্য মৎস্য বিভাগ ও দক্ষিণ বনবিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।
Leave a Reply