1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টেকনাফের গহিন পাহাড়ে পাচার চক্রের আস্তানা থেকে ৮ বন্দি নারী-শিশুকে উদ্ধার  - দৈনিক আমার সময়

টেকনাফের গহিন পাহাড়ে পাচার চক্রের আস্তানা থেকে ৮ বন্দি নারী-শিশুকে উদ্ধার 

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
কক্সবাজারের সীমান্ত উপজেলা  টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ আট জনকে উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদ পাওয়া যায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু নারী-শিশুসহ কয়েকজনকে টেকনাফের বাহারছড়ার পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল তিন ঘণ্টা কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে বাহারছড়া জুম্মাপাড়া পাহাড় সংলগ্ন পাচারকারীদের একটি গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ আট জনকে উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’
পাচারকারীদের আটকের জন্য নৌবাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com