1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টিংকু দাশের পরিবারকে দুর্গাপূজার উপহার দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন - দৈনিক আমার সময়

টিংকু দাশের পরিবারকে দুর্গাপূজার উপহার দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক স্বর্গীয় টিংকু দাশের পরিবারকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা উপহার দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বাবু টিংকু দাশ স্মৃতি সংসদের উদ্যোগে সোমবার (২৯ সেপ্টেম্বর) টাইগার পাসস্থ চসিক কার্যালয়ে স্বর্গীয় টিংকু দাশের স্ত্রী পলি দত্ত ও একমাত্র সন্তান মোহন দাশের কাছে উপহার তুলে দিয়ে ডা: শাহাদাত বলেন, টিংকু দাশের স্মৃতি এখনো আমাদের হৃদয়ে গেঁথে আছে।অসামান্য নেতৃত্ব গুণের অধিকারী বারবার কারানির্যাতিত ও গুম ফেরত নেতা টিংকু দাশের অভাব অপূরনীয়। স্বৈরাচারী সরকারের পতনের পর যখন সবাই মোটামুটি স্বস্তিতে বাস করতে পারছে তখন তৎকালীন সময়ে গুম গ্রেফতার ও নির্যাতিত নিপীড়িত হওয়ার পরেও সাংগঠনিকভাবে সবসময়ই বিএনপিকে ধারণ করা আমাদের টিংকু দাশকে খুব মনে পড়ে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও নগর যুবদল নেতা ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহিন হায়াত, আকবরশাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পলাশ চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসুদুল ইসলাম রাসুদ, ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খাঁন সারাত, সাবেক ছাত্রনেতা জুয়েল মজুমদার, মো. জেবিন, মো. অনিক, মো. ইয়ায়কুব, নূর ই ইলাহি, সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা এস এম দেলোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ (জামালপুর) দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা :গড়বে আগামী শুদ্ধতা “এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার( ভূমি) মাহমুদুল হাসান, দেওয়ানগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, সাংবাদিক তারেক মাহমুদ সহ আরো অনেকেই। এ সময় বক্তারা দুর্নীতি নিয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন

© All rights reserved © dailyamarsomoy.com