1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঝিনাইদহে ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্ভোধন - দৈনিক আমার সময়

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্ভোধন

তরিকুল ইসলাম তারেক :
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’—এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা। বৃহস্পতিবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এস এম আতিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী। স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সেলিম রেজা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলায় ৫ টি স্টল প্রদর্শণ করা হয়েছে। ৩ দিনব্যাপী এ মেলায় শোভা পাচ্ছে আম, জাম, কাঠাল, কলা, জামরুল, লেবু, ড্রাগন সহ প্রায় অর্ধশত বিভিন্ন মৌসুমী ফল। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত মেলাটি চলবে যা শেষ হবে আগামী ২১ জুন শনিবার। দেশীয় ফলের উৎপাদন ও ভোক্তা সচেতনতা বাড়াতে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত, যা প্রতিদিন সবার জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com