1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত - দৈনিক আমার সময়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

তরিকুল ইসলাম তারেক:
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না গ্রামে স্যালো ইঞ্জিন চালিত গাড়ির ধাক্কায় নাজমুল হুদা (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হরিণাকুণ্ডু থানার নবনিযুক্ত ওসি শহিদুল ইসলাম হাওলাদার এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নাজমুল হুদা উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।
হরিণাকুণ্ডু থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, ভায়না গ্রামের মাঠের ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন নাজমুল হুদা। এ সময় একটি স্যালো ইঞ্জিনচালিত গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, এরই মধ্যে সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। নিহতের পরিবারের লোকজন এসেছেন। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com