1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঝিনাইদহে নানা আয়োজনে যুব দিবস উদযাপন - দৈনিক আমার সময়

ঝিনাইদহে নানা আয়োজনে যুব দিবস উদযাপন

তরিকুল ইসলাম তারেক
    প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

ঝিনাইদহ, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ স্লোগানে ঝিনাইদহে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টায় জেলা যুব ভবনের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ। আলোচনা সভা শেষে ১৩ জন প্রশিক্ষিত যুবকের মধ্যে ২১ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া প্রশিক্ষিত ও সফল যুব উদোক্তাদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এর আগে যুব ভবনের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com