1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঝিনাইদহে এলজিইডি’র সাবেক প্রকৌশলী’র জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ - দৈনিক আমার সময়

ঝিনাইদহে এলজিইডি’র সাবেক প্রকৌশলী’র জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

তরিকুল ইসলাম তারেক
    প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫

ঝিনাইদহে এলজিইডির সাবেক প্রকৌশলী ফজল আহাম্মদ এর পৈত্রিক জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।ফজল আহাম্মদ জানান, ঝিনাইদহ মৌজায় এস.এ রেকর্ড এর ৬২০/১ খতিয়ানের ৮০৪ নং দাগে ৬ শতাংশ জমির মালিক তার বাবা মোঃ ফজলুর রহমান।এই জমি তার বাবা ৯৫ সালে তাকে হেবা দলিলের মাধ্যমে দান করেন।কিন্তু চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় কর্মরত থাকা অবস্থায় তার পাশের জমির মালিক, সাবেক গণবাহিনীর লিডার ভূমিদস্যূ আব্দুল গফুর, যশোর ভূমি অফিস থেকে অসদুপায়ে আরএস রেকর্ড করে উক্ত জমি দখল করেন।এরপর প্রকৌশলী ফজল আহাম্মদ
ঝিনাইদহ আদালতে রেকর্ড সংশোধনের মামলা করেন।উক্ত মামলা চলাকালীন অবস্থায় সম্পূর্ণ বেআইনি ভাবে, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু’র সাথে যোগসাজশে জোরপূর্বক আব্দুল গফুর সেখানে বহুতল ভবন নির্মাণ করেন।নিজ জমি ফিরে পেতে ভূমি জরিপ এর জন্য ঝিনাইদহ পৌরসভায় ফজল আহাম্মদ আবেদন করলেও সেটা বন্ধ করতে নানা তদবির করছেন আব্দুল গফুর।এ বিষয়ে আব্দুল গফুরের কাছে জানতে চাইলে তিনি বলেন,জমি নিয়ে আদালতে মামলা চলছে,এখন জমি মাপার কোন প্রশ্নই আসে না। ঝিনাইদহ সদর পৌরসভার নিযুক্ত এ্যাঃ বদিউজ্জামান বদি’র কাছে জমি মাপার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জমি মাপার কথা ছিলো, কিন্তু হঠাৎ আব্দুল গফুর নোটিশ দিয়েছেন, এজন্য জমির মাপ স্হগিত রয়েছে। উল্লেখ্য ফজল আহম্মদ পৈতিক সম্পত্তি ফিরে পাওয়া জন্য আদালতে মামলা করেন ২০০২ সালে, আর ভূমিদস্যূ ও অবৈধ দখলদার আব্দুল গফুর আদালতে মামলা করেন ২০২৪ সালে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com