উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উদযাপিত হয়েছে ১৭৯তম বিশ্ব অ্যানাস্থেশিয়া দিবস। বুধবার (১৬ অক্টোবর) সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কনফারেন্স রুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. নাজমুল আলম খান, সিবিএমসির প্রিন্সিপাল প্রফেসর ডা. মাহফুজুর রহমান খান চৌধুরী, পরিচালক প্রফেসর ডা. এম. করিম খান, ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. মতিউর রহমান, সিবিএমসির ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. মোরশেদ আলম, ময়মনসিংহ বিভাগের ডিভিশনাল ডিরেক্টর (হেলথ) ডা. প্রদীপ কুমার সাহা, সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম খান, এবং অ্যানাস্থেশিয়া ও ইনটেনসিভ কেয়ার বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ খান ও ডা. হারুন-উর-রশিদ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অব অ্যানাস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ান্স (BSA-CCPP), ময়মনসিংহ শাখার কনভেনার ডা. মুহাম্মদ আলী সিদ্দিকী।
সেমিনারে বক্তারা বলেন, “অ্যানাস্থেশিয়া চিকিৎসাবিজ্ঞানের এক অনন্য অবদান, যা মানবজীবনে শল্যচিকিৎসাকে নিরাপদ ও আধুনিক করে তুলেছে। চিকিৎসা ব্যবস্থার অগ্রযাত্রায় অ্যানাস্থেশিয়া যুক্ত করেছে নতুন দিগন্ত।”
সভাপতির বক্তব্যে ডা. মুহাম্মদ আলী সিদ্দিকী বলেন, “অ্যানেস্থেসিওলজিস্টরা নীরবে জীবন ও মৃত্যুর সীমারেখায় কাজ করেন। স্বাস্থ্য জরুরি অবস্থায় যেমন কোভিড-১৯, ডেঙ্গু বা অন্যান্য সংকটে জীবন বাঁচাতে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “বৃহত্তর ময়মনসিংহে সরকারি হাসপাতালের তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। এ অবস্থায় বেসরকারি খাত সরকারি সেবার পরিপূরক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারি ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করলে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী হবে।”
অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব অ্যানাস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ান্স (BSA-CCPP), ময়মনসিংহ শাখা। অনুষ্ঠানের স্পন্সর পার্টনার ছিলেন Napa IV, এবং বৈজ্ঞানিক সহযোগিতায় ছিলেন Beacon Pharmaceuticals ও Radiant Pharmaceuticals।
Leave a Reply