1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জামায়াতে ইসলামী আইনজীবী জনশক্তি ও বিশিষ্টজনদের সম্মানে মৌসুমি ফল উৎসব - দৈনিক আমার সময়

জামায়াতে ইসলামী আইনজীবী জনশক্তি ও বিশিষ্টজনদের সম্মানে মৌসুমি ফল উৎসব

আবুল কালাম আজাদ (স্বাধীন), নোয়াখালী প্রতিনিধি:
    প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫

“মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করা” এই ভিশনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নোয়াখালী আইনজীবী শাখার উদ্যোগ ও আয়োজনে আইনজীবী শাখার জনশক্তি ও বিশিষ্টজনদের সম্মানে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত ফল উৎসব জামায়াতে ইসলামী,আইনজীবী শাখা সভাপতি
মোঃ নিজাম উদ্দিন, এডভোকেট এর সভাপতিত্বে ও এডভোকেট মোঃ ফারুক হোসেন জাবেদ, সাধারণ সম্পাদক, জামায়াতে ইসলামী, আইনজীবী শাখার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা ইসহাক খন্দকার, আমির, নোয়াখালী জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ইউসুফ, আমির, শহর জামায়াতে ইসলামী;

এডভোকেট মোঃ তাজুল ইসলাম,  সভাপতি, নোয়াখালী জেলা আইনজীবি সমিতি প্রমূখ।  বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি মনোনীত  এডভোকেট মোঃ আমির ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতি সহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্য এবং জেলা সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,  সৎ ও যোগ্য লোক তৈরির মধ্যেদিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। সকলকে ইসলামি জ্ঞান অর্জনের মধ্যদিয়ে ইসলামকে জানার ও বুঝার এবং তা সমাজে বাস্তবায়ন করার উদাত্ত আহ্বান জানিয়েছেন। তথ্যসূত্রে জানাগেছে, নোয়াখালী জেলা  আইনজীবী ভবনে  এই প্রথম বারের মতো এক ব্যতীক্রমধর্মী মৌসুমি ফলের উৎসব আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী আইনজীবী শাখা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com