‘বৃক্ষ প্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আজ থেকে তিনদিন ব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।
শহরের দেউরপাড় চন্দ্রায় আলেয়া গার্ডেন এই বৃক্ষ মেলার আয়োজন করেছেন সংশ্লিষ্টরা। বুধবার দুপুরে তিনদিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন আলেয়া গার্ডেনের কর্ণধার দেওয়ান আলেয়া আজম ও পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংস্কৃতিক সম্পাদক নারায়ণ পাল রানা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও পৌরসভার কাউন্সিলর এমদাদুল হক জীবন প্রমূখ।
জানা যায় বৃক্ষমেলায় দেশি-বিদেশি ৩ শতাধিক প্রজাতির ফলজ, বনজ, ঔষধি, সৌন্দর্যবর্ধক গাছ প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
তিনদিনের এই মেলায় আবহমান গ্রাম-বাংলার গ্রামীণ মেলা ও ঐতিহ্যবাহী পুতুল নাচের আয়োজন করা হয়েছে।।
Leave a Reply