1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জামালপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতি পালিত - দৈনিক আমার সময়

জামালপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতি পালিত

আব্দুল্লাহ আল লোমান,নিজস্ব প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

ছয় দফা দাবিতে জামালপুরে কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
রবিবার (৫ অক্টোবর) সকালে জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা এ কর্মসূচিতে অংশ নেন। কর্মবিরতি চলাকালে তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে, স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত করা,বেতন বৈষম্য নিরসন,পদোন্নতির ব্যবস্থা,ঝুঁকি ভাতা প্রদান,পর্যাপ্ত লোকবল নিয়োগসহ চাকরি জাতীয়করণ।

কর্মবিরতিতে এসোসিয়েশনের নেতারা বলেন “স্বাস্থ্য সহকারীরা মাঠপর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। কিন্তু দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছি । আমরা বারবার দাবি জানালেও তা বাস্তবায়ন হওয়াতে কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি।” সংগঠনের নেতারা আরও বলেন, তাদের দাবিগুলো যৌক্তিক এবং বাস্তবায়নযোগ্য। সরকার যদি দ্রুত সমাধানের উদ্যোগ না নেয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা এস এম দেলোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ (জামালপুর) দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা :গড়বে আগামী শুদ্ধতা “এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার( ভূমি) মাহমুদুল হাসান, দেওয়ানগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, সাংবাদিক তারেক মাহমুদ সহ আরো অনেকেই। এ সময় বক্তারা দুর্নীতি নিয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন

© All rights reserved © dailyamarsomoy.com